কুড়িগ্রামে এনসিপির ৬৪ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা, আহ্বায়ক মুকুল মিয়া ও সদস্য সচিব মাসুম মিয়া

 

কুড়িগ্রাম 


 
কুড়িগ্রামে এনসিপির ৬৪ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা, আহ্বায়ক মুকুল মিয়া ও সদস্য সচিব মাসুম মিয়া

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুড়িগ্রাম জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। শনিবার (৮ নভেম্বর) দলের কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন এবং যুগ্ম আহ্বায়ক (উত্তরাঞ্চল) সারজিস আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ছয় মাসের জন্য অনুমোদিত এই জেলা আহ্বায়ক কমিটিতে মোট ৬৪ জন সদস্য অন্তর্ভুক্ত হয়েছেন।

নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুকুল মিয়া এবং সদস্য সচিব হয়েছেন মাসুম মিয়া। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন মাহমুদুল হাসান জুয়েল এবং ১নং যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাশেদুজ্জামান তাওহীদ।

কমিটিতে আরও রয়েছেন ১০ জন যুগ্ম আহ্বায়ক—জোবায়দুল ইসলাম, আসাদুজ্জামান সরকার, অধ্যক্ষ ইয়াকুব আলী, মনিবুল হক ববুনীয়া, তাজুল ইসলাম তাজ, রাজু আহমেদ রাজ্জাক, হাফিজুর রহমান খান জুয়েল, ড. শাফিউর রহমান শাফি ও এম. আলী।

সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে আছেন মাওলানা দিনার মিনহাজ। যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহজাহান আলী সুমন, আশরাফুল আলম, উত্তম কুমার চক্রবর্তী, আব্দুল হামিদ, আমিরুজ্জামান লিটু সরকার, নিশা খন্দকার ও এড. আবুল কালাম আজাদ।

এছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন মোজাম্মেল হক বাবু, নেসার উদ্দিন, আলমগীর হোসেন ও নুরুন্নবী সরকার। জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন আহত জুলাই যোদ্ধা আরিফুল ইসলাম।

সদস্য পদে রয়েছেন গোলাম রাসুল, মাহফুজুর রহমান কিরণ, নাজমুল ফেরদৌস লাভলু, জামায়েত হোসেন খোকন, মাহবুবুর রহমান, নুরুন্নবী মিয়া, সাখাওয়াত হোসেন, আনোয়ার হোসেন, আরকানুল হক বাঁধন, শাহ আলম, রবিউল ইসলাম, সাব্বির আহমেদ, নাজমা আক্তার, মাহমুদা বেগম, মালেক সরকার, আশরাফুল ইসলাম লিটন, ইলিয়াস উদ্দিন, মেরিনা পারভিন, আলেপ উদ্দিন, মাওলানা নুরুল্লাহ, জান্নাতুন নাহার জাকিয়া, নুর বানু, আনিসুর রহমান, লাভলু মিয়া, আরিফুজ্জামান খান সাগর, শেফালী বেগম, নাজমুল হুদা লাকু, শাহিনুল ইসলাম, এরশাদুল হক, মাওলানা ইয়াকুব আলী, হামিদুর ইসলাম, রাজু আহমেদ, লিয়াকত আলী লিটন, মজনুজ্জামান মজনু, নুরুজ্জামান, মাহাবুবুর রহমান মুকুল, মো. রানু মিয়া ও মো. আশরাফুল ইসলাম।

নবগঠিত কমিটিতে সাতজন নারী সদস্য অন্তর্ভুক্ত হয়েছেন। তাদের মধ্যে জেলা নারী শক্তির নেত্রী নাসিরা খন্দকার নিসা যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন।

শনিবার সন্ধ্যায় এনসিপি’র কেন্দ্রীয় ভেরিফাইড ফেসবুক পেজে কুড়িগ্রাম জেলা আহ্বায়ক কমিটির তালিকা প্রকাশ করা হয়। কমিটিকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেন কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

কমিটি গঠনের প্রক্রিয়া সম্পর্কে এনসিপি’র কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ড. আতিক মুজাহিদ বলেন, “নবগঠিত কমিটিতে দায়িত্বশীলদের নির্বাচন করা হয়েছে যোগ্যতা, সাংগঠনিক দক্ষতা ও পূর্ববর্তী কমিটির কর্মতৎপরতা বিবেচনা করে। অনলাইনে গুগল ফর্মের মাধ্যমে আবেদন, রংপুর সার্কিট হাউসে মৌখিক পরীক্ষা এবং বায়োগ্রাফি যাচাই-বাছাই শেষে এই কমিটি অনুমোদিত হয়েছে।”

তিনি আরও বলেন, “কমিটিতে পদ বা পদবীর চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যোগ্যতা। আমি বিশ্বাস করি, এই কমিটির সবাই যোগ্য। তারা আগামী দিনে কুড়িগ্রামের মানুষের পাশে থেকে কাজ করবে।”

Post a Comment

নবীনতর পূর্বতন