বাংলাদেশ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদির মাথার এক পাশ দিয়ে গুলি ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোস্তাক আহমেদ এই তথ্য নিশ্চিত করেন।
ডা. মোস্তাক আহমেদ বলেন, ‘শরিফ ওসমান হাদির মাথার ডান দিক দিয়ে গুলি ঢুকে বাম কানের পাশ দিয়ে বেরিয়ে গেছে।’
তিনি আরও জানান, হাদির মাথার সিটিস্ক্যান করে গুলির সামান্য একটি অংশ বা ‘পিলেট’ দেখা গিয়েছিল এবং অপারেশনের মাধ্যমে সেই অংশটি বের করা হয়েছে।
সন্ধ্যা ৭টার দিকে অপারেশন সম্পন্ন হয়। তবে অস্ত্রোপচারের পরও চিকিৎসকরা জানিয়েছেন, হাদির অবস্থা এখনও আশঙ্কাজনক।
আরও পড়ুন: ওসমান হাদিকে নেয়া হলো এভারকেয়ারে
অপারেশন শেষে ওসমান হাদির ভাই ওমর জানান, উন্নত চিকিৎসার জন্য হাদিকে ঢাকা মেডিকেল থেকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হবে।
পরবর্তী সময়ে রাত ৮টা ৫ মিনিটে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আইসিইউ সংবলিত বিশেষ অ্যাম্বুলেন্সে করে গুলিবিদ্ধ হাদিকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, এর আগে দুপুর ২টা ২০ মিনিটের দিকে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় দুর্বৃত্তরা হাদির ওপর গুলি চালায়। দুপুর ২টা ৩৫ মিনিটে তাকে গুলিবিদ্ধ অবস্থায় দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়েছিল।
একটি মন্তব্য পোস্ট করুন