জাতীয় ছাত্রশক্তির কুড়িগ্রাম জেলা কমিটি অনুমোদন, আহ্বায়ক জাহিদ হাসান ও সদস্য সচিব সাদিকুর রহমান

সারাদেশ /কুড়িগ্রাম 


 
জাতীয় ছাত্রশক্তির কুড়িগ্রাম জেলা কমিটি অনুমোদন, আহ্বায়ক জাহিদ হাসান ও সদস্য সচিব সাদিকুর রহমান

নিউজ ডেস্ক অনলাইন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আদর্শিক সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির কুড়িগ্রাম জেলা কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। এতে কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থী জাহিদ হাসানকে আহ্বায়ক এবং সাদিকুর রহমানকে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) সংগঠনের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার স্বাক্ষরিত চিঠিতে কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়।

কমিটিতে মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন নূর আমিন। সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজ্যে জ্যোতি ও হামিম হাদী সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন।

এছাড়া যুগ্ম আহ্বায়ক হয়েছেন জাকিয়া সুলতানা ও রাশেদুল ইসলাম। যুগ্ম সদস্য সচিব পদে রয়েছেন আব্দুর রহিম, খালিদ হাসান জীম এবং লতিফুর রহমান।

সংগঠক পদে দায়িত্ব পেয়েছেন — ইরফান আলী ইরন, আশরাফুল আলম, শামীম রানা শান্ত, আপেল মাহমুদ আরিফ, মেহেদী হাসান, মাজেদুল ইসলাম সুমন, আলফানুজ্জামান অশ্রু, সবুজ রানা শান্ত, আতিকুর রহমান, মুদাচ্ছির হোসেন মারজান, পিয়াল হাসান, জিহাদ বিন ইসলাম, মো. আবু সাদিক সিনহা প্রমুখ।

এছাড়াও কমিটিতে সদস্য হিসেবে যুক্ত হয়েছেন আরাফাত বিন আকরাম, সাবিত ইবনে ইলিয়াস, তুলসী চন্দ্র রবিদাস, হারুন মিয়া, শাহিন ইসলাম ও উৎসব ইসলাম।

উল্লেখ্য, জুলাই মাসের গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের একটি অংশের উদ্যোগে গত ফেব্রুয়ারিতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) গঠিত হয়। আত্মপ্রকাশের আট মাস পর গত ২৩ অক্টোবর বাগছাস বিলুপ্ত ঘোষণা করা হয়। পরবর্তীতে সংগঠনের ভবিষ্যৎ কৌশল নির্ধারণে আয়োজিত জাতীয় সমন্বয় সভায় জাতীয় ছাত্রশক্তি নতুনভাবে আত্মপ্রকাশ করে এনসিপির সহযোগী ছাত্র সংগঠন হিসেবে।

Post a Comment

নবীনতর পূর্বতন