কুড়িগ্রাম রাজারহাট
কুড়িগ্রামের রাজারহাটে গলায় ওড়না পেছিয়ে ৬ষ্ঠ শ্রেণির এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার (১১ নভেম্বর) উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের কিশামত নাখেন্দা বকসী পাড়া গ্রামে।
পুলিশ ও এলাকাবাসী জানান,ওই গ্রামের মন্টু রায়ের মেয়ে ও সিঙ্গেরডাবরীহাট স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী মেঘলা রানী (১৩) মঙ্গলবার সকলের অগোচরে শয়ন ঘরের তীরের সাথে গলায় ওড়না পেছিয়ে ফাঁস দেয়। এসময় বাড়িতে কেউ ছিল না। কিছুক্ষণ পর বাড়ির লোকজন বাড়িতে এসে মেঘলাকে ডাকাডাকি করলে কোন সাড়াশব্দ না পাওয়ায় ঘরের ভিতর খুঁজতে যায়। শয়ন ঘরে তার লাশ ঝুলতে দেখে বাড়ির লোকজন চিৎকার দেয়। পরে এলাকাবাসী এসে মেঘলা রানীর লাশ শয়ন ঘরের তীরের সাথে ঝুলতে দেখতে পায়।
খবর পেয়ে,রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করেন।
মায়ের সাথে অভিমান করে মেঘলা রানী আত্মহত্যা করেছে বলে এলাকাবাসীর ধারনা।
এ ঘটনায় রাজারহাট থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।সন্ধ্যায় থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন