ফুলবাড়ীতে মাদক ও মাদক বিক্রির টাকাসহ যুবক আটক

সারাদেশ/ কুড়িগ্রাম 


 
ফুলবাড়ীতে মাদক ও মাদক বিক্রির টাকাসহ যুবক আটক

উপজেলা প্রতিনিধি, ফুলবাড়ী (কুড়িগ্রাম)

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় মাদক ও মাদক বিক্রির টাকাসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত পৌনে বারটার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোরকমণ্ডল এলাকায় ফুলবাড়ী থানা পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় ১১ পিস ইয়াবা, ২৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২ গ্রাম হেরোইন এবং মাদক বিক্রির ১৬ হাজার ৭২৫ টাকা উদ্ধার করা হয়।

অভিযানে মাদক কারবারী মোঃ মিঠু মিয়া (২৪)-কে আটক করা হয়। তিনি ওই এলাকার মোঃ আবু তালেবের ছেলে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, আটক মিঠু মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে

Post a Comment

নবীনতর পূর্বতন