বাংলাদেশ
শাহবাগ ঈদগাহ মাঠ পানির পাম্পের পাশে প্রধান সড়কে ড্রাম থেকে উদ্ধার ২৬ টুকরো খণ্ডিত মরদেহের পরিচয় শনাক্ত হয়েছে। তার নাম আশরাফুল হক (৪২)।

প্রতীকী ছবি
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে পরিচয় শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর।
তিনি বলেন, আঙ্গুলের ছাপের মাধ্যমে খণ্ডিত মরদেহের পরিচয় শনাক্ত করা হয়। তার নাম আশরাফুল হক (৪২), বাবার নাম মো. আব্দুর রশীদ, মায়ের নাম এছরা বেগম। গ্রামের বাড়ি রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার গোপালপুর নয়াপাড়া গ্রামে।
ওসি খালিদ মনসুর আরও জানান, সন্ধ্যার দিকে হাইকোর্ট সংলগ্ন রাস্তা থেকে নীল রঙের দুটি ড্রাম দেখে লোকজন থানায় খবর দেয়। পরে ড্রাম খুলে খণ্ডিত মানুষের মরদেহ পাওয়া যায়। মরদেহ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। দুটি নীল ড্রামের মধ্যে চাল ছিল এবং কালো পলিথিন দিয়ে মোড়ানো ছিল। মরদেহের হাত, পা মাথাসহ ২৬ টুকরো ছিল ড্রামে।
পুলিশের ধারণা, দুই-একদিন আগে হত্যার পর হত্যাকারীরা এখানে ড্রামে করে মরদেহ ফেলে গেছে। খণ্ডিত মরদেহের গালা থেকে পা পর্যন্ত সবকিছুই আলাদা করা, মুখে দাড়ি রয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন